,

চলতি মাসেই বিয়ে ক্রিকেটার জাহির-সাগরিকার

news-image

নিউজ ডেস্ক : ভারতীয় ক্রিকেটার জহির খানের সঙ্গে বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগের সম্পর্কের কথা বেশ পুরানো। অনেকদিন যাবৎ দুজনে চুটিয়ে প্রেম করে চলতি বছরের শুরুতে ঘোষণা দিয়েছিলেন এনগেজমেন্টের কথা।

এবার বিয়ের সূচিও ঠিক করে ফেললেন ভারতীয় সাবেক এই পেসার। গত এপ্রিলে এনগেজমেন্ট সেরেছেন, সব কিছু ঠিক থাকলে আর এ বছরের শেষেই বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছেন ক্রিকেটার জাহির খান ও সাগরিকা ঘাটগে। এখন শুধু অপেক্ষা। আর পাঁচজন পরিণীতার মতোই নিজের বিয়ে নিয়ে বেশ উৎসাহী সাগরিকা। তবে উৎসাহের পাশাপাশি যে টেনশনও রয়েছে, তাও IANS-কে দেওয়া সাক্ষৎকারে অকপটে স্বীকার করে নিয়েছেন ‘চক দে ইন্ডিয়া’ খ্যাত অভিনেত্রী।

যদিও বিয়ের দিনটা প্রকাশ করতে চাননি সাগরিকা। তবে শোনা যাচ্ছে, এ মাসের শেষেই জাহির-সাগরিকার বিয়ের দিন ঠিক হয়েছে। আগামী ২৭ নভেম্বর নাকি রিসেপশন হওয়ার কথা। মুম্বাই ও পুনে দু’দুটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

‘চক দে ইন্ডিয়া’ ফিল্মেও সাগরিকাকে একজন হকি প্লেয়ারের চরিত্রেই অভিনয় করতে দেখা গেছে। ফিল্মেও তিনি একজন ক্রিকেটারকেই বিয়ে করার কথা বলেছিলেন, আর বাস্তব জীবনেও সাগরিকা একজন ক্রিকেটারকেই বিয়ে করছেন। এপ্রসঙ্গে সাগরিকার অবশ্য বক্তব্য ‘এটা নেহাতই কাকতালীয়, এর পেছনে কোনো পরিকল্পনা নেই। তবে এবার দর্শকরা ফিল্মের সঙ্গে আমার ব্যক্তিগত জীবনকে মেলাতে পারবে, এটা ভেবে ভালো লাগছে। ‘ সূত্র: ইন্টারনেট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে