সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্দান্ত জয়ে শুভ সূচনা রংপুর রাইডার্সের

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে শুভ সূচনা করল রংপুর রাইডার্স। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান রানার্সআপ রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

শুরুটা নড়বড়ে হলেও পরবর্তী ব্যাটসম্যানরা কোনো শঙ্কাই জাগাতে দেননি। শাহরিয়ার নাফীস-মোহাম্মদ মিথুনের তৈরী করা মঞ্চে সহজেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান রবি বোপারা (৩৯*) এবং থিসারা পেরেরা (২০*)।

রাজশাহীর দেওয়া ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় রংপুর। দলীয় ১ রানেই মেহেদী মিরাজের বলে প্যাভিলিয়নের পথ ধরেন অ্যাডাম লিথ (০)। দলীয় ১৫ রানে আঘাত হানেন ফরহাদ রেজা। ৯ রান করে প্যাভিলিয়নে ফিরেন অপর ওপেনার জনসন চার্লস। এরপর ৭৫ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন শাহরিয়ার নাফীস এবং মোহাম্মদ মিথুন। ৩৩ বলে ১ চার ৩ ছক্কায় ৪৬ রান করে উইলিয়ামসের বলে মিথুন ক্যাচ দিলে ভাঙে এই জুটি।

রান তোলার তাড়ায় ফ্র্যাংকলিনের বলে বোল্ড হয়ে যান ৩৪ বলে ৩ চার ১ ছক্কায় ৩৫ রান করা শাহরিয়ার নাফীস।

এরপর দলের হাল ধরেন দুই বিদেশি রবি বোপারা এবং থিসারা পেরেরা। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মাশরাফি বিন মুর্তজার দল।
এর আগে বিপিএলের পঞ্চম আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১২ রানেই মুমিনুল হককে (৯) হারায় রাজশাহী কিংস। সৌজন্যে সোহাগ গাজী। এরপর নাজমুলের বলে রাইট (১১) ক্যাচ দিলে ভাঙে ৪৯ রানের জুটি। সহ অধিনায়ক মুশফিকুর রহিমও ১১ রান করে নাজমুলের দ্বিতীয় শিকার হন। মুশফিকের বিদায়ের পর মঞ্চে আবির্ভাব লঙ্কান গতিদানব লাসিথ মালিঙ্গার। তার বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন সামিট প্যাটেল (৩)।

একপ্রান্ত আগলে ব্যাট চালিয়ে যাওয়া রনি তালুকদারকে বোল্ড করে দিয়ে হাফ সেঞ্চুরি বঞ্চিত করেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রনির ৩৮ বলে ৪৭ রানের ইনিংসে ছিল ৩টি চার এবং ২টি ছক্কা। ১৮ বলে ১ চার ২ ছক্কায় ২৯ রান করে লাসিথ মালিঙ্গার শিকার হন রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি। মেহেদী মিরাজ আর ফ্র্যাংকলিনের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তোলে রাজশাহী।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা