সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে রংপুর

news-image

 

স্পোর্টস ডেস্ক :টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া রংপুর রাইডার্সকে ১৫৫ রানের টার্গেট দিয়েছে রাজশাহী কিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে ড্যারেন স্যামি-মুশফিকের দল।

রাজশাহীর দুই ওপেনার লুক রাইট (১১) ও মুমিনুল হক (৯) ফিরলেও। তিন নম্বরে নামা রনি তালুকদার খেলেন ৪৭ রানের দারুণ এক ইনিংস। রংপুর দলপতি মাশরাফির বলে বোল্ড হওয়ার আগে তিনি ৩৮ বলে তিনটি চার আর দুটি ছক্কা হাঁকান।

মুশফিকের ফিরেন ৮ বলে ১১ রান করে। সামিত প্যাটেলও (৩) দ্রুত ফিরতে হয়। তবে ড্যারেন স্যামি ১৮ বলে একটি চার আর দুটি ছক্কায় করেন ২৯ রান। ফরহাদ রেজা রান আউট হয়ে ফেরার আগে কোনো রানই করতে পারেননি। জেমস ফ্রাঙ্কলিন ২২ বলে একটি করে চার ও ছক্কায় ২৬ রান করে অপরাজিত থাকেন। আর ৫ বলে ১৫ রান করে শেষ বলে রানআউট হন মেহেদি হাসান মিরাজ।

রংপুরের দলপতি মাশরাফি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে একটি মেডেনসহ এক উইকেট পেয়েছেন। ৪ ওভারে ২০ রান খরচায় দুটি উইকেট পান নাজমুল ইসলাম। ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে দুটি উইকেট পান মালিঙ্গা। সোহাগ গাজী ১ ওভারে ৫ রান খরচায় নেন একটি উইকেট। থিসারা পেরেরা ২ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। রবি বোপারা ১ ওভারে ৯ রান খরচ করে কোনো উইকেট পাননি। ৪ ওভারে ৪৩ রান দিয়েও উইকেটের দেখা মেলেনি রুবেল হোসেনের।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা