,

ব্রাহ্মণবাড়িয়া নেওয়ার পথে চট্টগ্রামে ইয়াবাসহ আটক ৩

news-image

টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে চট্টগ্রামে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।  তাদের কাছ থেকে ৫১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (০৪ নভেম্বর) সকালে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটক তিনজনের মধ্যে আবুল কালামের (৪৫) কাছ থেকে ১৬০০, মো.ইউসুফের (২০) কাছ থেকে ২০০০ এবং খালেদা বেগমের (২৩) কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটকের সময় খালেদা বেগমের সঙ্গে তার শিশুসন্তানও ছিল।

আবুল কালাম এবং ইউসুফের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।  খালেদার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহমেদ বলেন, আবুল কালাম এবং ইউসুফ ব্রাহ্মণবাড়িয়া থেকে টেকনাফে গিয়ে ইয়াবাগুলো কিনে।  তারা সেগুলো ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাচ্ছিল বিক্রির জন্য।  খালেদাকে তারা বাহক হিসেবে ব্যবহার করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে তাদের আটকের পর নগরীর কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শামীম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে