,

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

news-image

নিজস্ব প্রতিবেদক “উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ৪৬ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে স্থানীয় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। জেলা সমবায় কর্মকর্তা তাজ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পৌর মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলা মামুন সরকার, বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ এর ভাইস চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার প্রমূখ। এ সময় বক্তারা বলেন, সমবায়ের ইতিহাস সুপ্রাচীন।

সমবায় হচ্ছে শক্তি, এ শক্তিকে কাজে লাগিয়ে দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আলোচনা সভার পূর্বে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে