,

বিপিএলের পর্দা উঠছে আজ

news-image

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনও আসরের পর্দা উঠছে ঢাকার বাইরে। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারের টুর্নামেন্টটি শুরু হচ্ছে। প্রথম আটটি ম্যাচ হবে সিলেটে। উদ্বোধনী ম্যাচে দুপুর ২টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স সন্ধ্যা ৭টায় লড়বে রাজশাহী কিংসের বিপক্ষে। ম্যাচ দুটি দেখা যাবে গাজী টিভি ও মাছরাঙ্গা টেলিভিশনে।

বিপিএলের পঞ্চম আসর শুরুর আগে চিটাগং ভাইকিংস ছাড়া বাকি ছয় দলই পৌঁছে গেছে সিলেটে। প্রথমবারের মতো কুড়ি ওভারের এই টুর্নামেন্ট খেলতে আসছেন লাসিথ মালিঙ্গা ও ব্রেন্ডন ম্যাককালাম। টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইল ছাড়াও আছেন কুমার সাঙ্গাকারা-শহীদ আফ্রিদির মতো ক্রিকেটাররা।

এবারের বিপিএলের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে সিলেট স্টেডিয়ামের অনিন্দ্যসুন্দর রূপ। বিপিএলে অভিষেক হলেও আন্তর্জাতিক ক্রিকেটে সিলেট স্টেডিয়াম অভিষিক্ত হয়েছে প্রায় সাড়ে তিন বছর আগে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয়টি ম্যাচ হয়েছিল এখানে। কিন্তু সেবার তেমন দর্শক টানতে পারেনি। তবে বিপিএলকে ঘিরে সিলেটে এখন সাজ সাজ রব, মানুষের মাঝে তুমুল আগ্রহ। বিপিএলের মতো আকর্ষণীয় টুর্নামেন্টের কারণে সিলেট স্টেডিয়াম যে প্রচারের আলোয় আসবে, তা নিশ্চিত।

ভেন্যু আর দল নিয়ে বিপিএলে অভিষেকের অপেক্ষায় সিলেট সিক্সার্স। চ্যাম্পিয়ন ঢাকার বিপক্ষে তাদের ম্যাচ দিয়ে সুরমা পাড়ে পর্দা উঠছে বিপিএলের পঞ্চম আসরের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে