,

মুশফিককে পেয়ে রোমাঞ্চিত স্যামি

news-image

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে একই দলের জার্সিতে খেলবেন মুশফিকুর রহিম এবং ড্যারেন স্যামি। বাংলাদেশের টেস্ট অধিনায়ককে দলে পেয়ে কিছুদিন আগেই নিজের উচ্ছ্বাসের কথা জানান দিয়েছিলেন রাজশাহী কিংসের অধিনায়ক স্যামি। মাঠে নামার আগে আরও একবার সেটা মনে করিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। ক্যারিবীয় এই তারকা জানালেন, মুশফিককে দলে পাওয়ায় বেশ রোমাঞ্চিত তিনি।

শনিবার (০৪ নভেম্বর) থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের পঞ্চম আসর। মাঠে নামার আগে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ মুহূর্তের অনুশীলন সেরে নেয় অংশগ্রহণকারী দলগুলো। এদিনই নিজেদের জার্সি উন্মোচন করে রাজশাহী কিংস। দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামি-মুশফিক দু’জনই।

 

এসময় দ্বিতীয়বারের মতো দলের নেতৃত্ব দেওয়ায় রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিদের ধন্যবাদ জানিয়ে স্যামি বলেন, ‘দলের স্বত্বাধিকারীদেরকে ধন্যবাদ জানাই, আমাকে অধিনায়ক হিসেবে নেতৃত্বের সুযোগ দেওয়ার জন্য। গতবার আমরা ফাইনালে গিয়েছিলাম, সেই দলের অনেকেই এবার আছে। এবার আমরা আরও বেশি রোমাঞ্চিত, বিশেষ করে মুশফিককে পেয়ে। সে একজন দারুণ খেলোয়াড়, বিশেষ করে নেতৃত্বের ব্যাপারে।’

 

চতুর্থ আসরে রাজশাহী কিংসকে পথ দেখিয়েছেন ড্যারেন স্যামি। সেবার নেতৃত্ব দিয়ে দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যান ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। ওই আসরে শিরোপা জেতা না হলেও টুর্নামেন্টের সেই আসরে সবচেয়ে উপভোগ্য দল হিসেবে স্বীকৃতি লাভ করে রাজশাহী। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হারলেও ওয়েস্ট ইন্ডিজকে দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো স্যামির উপরই আস্থা রেখেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। গতবারের মতো এবারও দলটির অধিনায়কত্ব থাকছে ড্যারেন স্যামির কাঁধে। তার সহকারী হিসেবে থাকছেন মুশফিকুর রহিম।

 

স্যামি অধিনায়ক হলেও উইকেটের পেছেন থেকে দলকে আরও বেশি অনুপ্রাণিত করবেন মুশফিক। এমনটাই বিশ্বাস করছেন ওয়েস্ট ইন্ডিজকে দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো স্যামি, ‘অধিনায়ক কে সেটা বড় কথা নয়। আমার মনে হয় স্টাম্পের পেছন থেকে সে দলকে আরও বেশি অনুপ্রাণিত করতে পারব। বিশেষ করে তরুণদের।’

মালিকানা বদলে বিপিএলের চতুর্থ আসরে ফিরেছে রাজশাহী। প্রথমবার অংশ নিয়ে ফাইনালের টিকেট কাটলেও শিরোপা জেতা হয়নি। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদেরকে। পঞ্চম আসরে ফ্র্যাঞ্চাইজিটির লক্ষ্য শিরোপা জয়। সে লক্ষ্য সামনে রেখে দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গড়েছে রাজশাহী। দল নিয়ে সন্তোষ প্রকাশ করে স্যামি বলেন, ‘দলে বেশ কয়েকজন স্কিলফুল খেলোয়াড় আছে। লেন্ডল সিমন্স ও লুক রাইটকে আমরা পেয়েছি। পাওয়ার প্লের প্রথম তিন চার ওভারে ওরা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কয়েকজন ভাল তরুণ বাঁহাতি স্পিনার আছে। দুর্ভাগ্যজনকভাবে মুস্তাফিজ চোটে, তারপরও দল নিয়ে আমি খুবই সন্তুষ্ট। সব কিছু ঠিকঠাকভাবে করতে পারলে আমরা অনেকদূর যেতে পারব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে