,

আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষনায় চমক দেখালেন কোচ

news-image

স্পোর্টস ডেস্ক :ফুটবল ক্লাব জুভেন্টাসের হয়ে ছন্দ ফিরে পেয়েছেন গনসালো হিগুয়াইন। কিন্তু হোর্হে সাম্পাওলির নজর কাড়তে পারেননি। বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার সময়টায় আর্জেন্টিনা কোচ ইউভেন্তুসের এই স্ট্রাইকারকে ফেরাননি জাতীয় দলে।

রাশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দল আগেই ঘোষণা করেছিলেন সাম্পাওলি। বৃহস্পতিবার দলে আরও কয়েকজন যোগ করলেও বিবেচনা করেননি হিগুয়াইনকে।

লিওনেল মেসির নৈপুণ্যে একুয়েডরকে হারিয়ে সব শঙ্কা দূর করে রাশিয়া বিশ্বকাপে সরাসরি ওঠে দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এখন দল গুছিয়ে নিচ্ছেন সাম্পাওলি।

ইউভেন্তুসের হয়ে গত তিন ম্যাচে চার গোল করেছেন হিগুয়াইন। সাম্পাওলি দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে গত সেপ্টেম্বরে ব্রাজিলের বিপক্ষে খেলেছিলেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়। এরপর আর সুযোগ হয়নি আর্জেন্টিনার হয়ে খেলার।

 

বোকা জুনিয়র্সের উইঙ্গার ক্রিস্তিয়ান পাভন প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড আর্জেন্টিনার ঘরোয়া লিগে ভালো খেলার পুরস্কার পেয়েছেন।

আর্জেন্টিনা দল:

গোলকিপার: সের্হিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুসমান (তাইগ্রেস), আগুস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা)

ডিফেন্ডার: হাভিয়ের মাসচেরানো (বার্সেলোনা), ফেদেরিকো ফাসিও (রোমা), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), হেরমান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), এমিলিয়ানো ইনসুয়া (স্টুটগার্ট)

মিডফিল্ডার: এদুয়ার্দো সালভিও (বেনফিকা), এভার বানেগা (সেভিয়া), মার্কোস আকুনিয়া (স্পোর্তিং), লিয়েন্দ্রো পারেদেস (জেনিত এফসি), এমিলিয়ানো রিগোনি (জেনিত এফসি), মাতিয়াস ক্রানেভিত্তার (জেনিত এফসি), আলেহান্দ্রো গোমেস (আতালান্তা), দিয়েগো পেরোত্তি (রোমা), এনসো পেরেস (রিভারপ্লেট), ফের্নান্দো বেলুস্কি (সান লরেন্সো)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), মাউরো ইকার্দি (ইন্টার), আনহেল দি মারিয়া (পিএসজি), পাওলো দিবালা (ইউভেন্তুস), ক্রিস্তিয়ান পাভেন (বোকা জুনিয়র্স), দারিও বেনেদেত্তো (বোকা জুনিয়র্স)।

আগামী ১০ নভেম্বর বিশ্বকাপের স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ চার দিন পর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে