সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্যামির কাছ থেকে শিখবেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক তিনি। বিপিএলেও প্রতিবার কোনো না কোনো দলের নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহীম। এবার তার সেই সৌভাগ্য হচ্ছে না। রাজশাহী কিংস যে দলে রেখেছে ড্যারেন স্যামির মত ওয়েস্ট ইন্ডিজের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ককে। তবে তাতে মন খারাপ করছেন না মুশফিক। তিনি মনে করছেন, স্যামির মত খেলোয়াড়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

অধিনায়কত্ব করতে পারছেন না, এ নিয়ে কি কোনো আক্ষেপ আছে? মুশফিকের জবাব, ‘একটা ফরম্যাটে তো অধিনায়ক এখন আমি। প্রতি বছর একটা দলে কখনো খেলা ওভাবে হয়নি, অভিজ্ঞতাও আলাদা হয়। এই বছর আমরা রাজশাহীর দলে খেলছি, খুবই ভালো লাগছে। খুবই ভালো ও অন্যরকম একটা ব্যালান্সড টিম।’

ড্যারেন স্যামির অধীনে খেলতে বরং ভালোই লাগবে জানিয়েছেন মুশফিক। ক্যারিবীয় ব্যাটসম্যানের কাছ থেকে শিখতেও চান তিনি, ‘ড্যারেন স্যামির মতো একজন খেলোয়াড় আমাদের দলে আছে। তার কাছ থেকে আমাদের তো বটেই, তরুণদেরও অনেক কিছু শেখার আছে। অধিনায়ক থাকি আর না থাকি, চেষ্টা করব পেছন থেকে যতটুকু পারি চেষ্টা করার।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা