,

সানিয়া মির্জাকে স্পেশাল ট্রিট দিলেন শোয়েব মালিক

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে ফুরফুরে মেজাজে পাকিস্তানের ব্যাটসম্যান শোয়েব মালিক। হবে নাই বা কেন? অক্টোবরে দীপরাষ্ট্রের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

বাইশ গজ মাতিয়েছেন শুধু নয়, তার পাশাপাশি কুড়ি-বিশের লড়াইয়ে সিরিজ সেরার পুরষ্কারও উঠেছে তার মাথায়।

তিনটি টি-টোয়েন্টিতে শোয়েবের সংগ্রহ ১০২ রান। তাই সিরিজ জিতে স্ত্রী সানিয়ার জন্য স্পেশাল ট্রিট উপহার দিলেন শোয়েব। সেই ট্রিটের ছবিই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সানিয়া। ছবিতে ধরা পড়েছে এই স্পেশাল ডিনার অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গায়ক আতিফ আসলাম ও সাবেক অলরাউন্ডার আজার মাহমুদ।

মেনুতে কী কী ছিল ফ্যানদের জন্য সেকথাও লিখেছেন সানিয়া। কিমা, পরোটা, লুসি ছাড়াও ছিল স্পেশাল চা। সানিয়ার জন্য শোয়েবের স্পেশাল টুইটের এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে