,

বিয়ের পর প্রথম মুখ খুললেন তাসকিন!

news-image

 

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তারসকিন আহমেদের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন্তব্য করেছেন তার ভক্তসহ অসংখ্য মানুষ। ভক্তদের সমালোচনার জবাব দিয়েছেন ক্রিকেটারসহ তাসকিনের অনেক শুভাকাঙ্খী। এ খবর সবারই কমবেশি জানা। তবে নতুন খবর হলো- বিয়ের পর এই প্রথম মুখ খুললেন তাসকিন আহমেদ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তাসকিন সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের আইডিতে নাঈমার সাথে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন, ৭ বছর প্রেমের পর নতুন জীবন শুরু করলাম। ‘

তাসকিনের স্ত্রী নাঈমা বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতি বিভাগের স্নাতক শিক্ষার্থী। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

 

দুজনের বেড়ে ওঠা একই এলাকায়। প্রথম পরিচয় সপ্তম শ্রেণিতে পড়ার সময়ে। তাসকিনই প্রথমে প্রেমে পড়েছিলেন নাঈমার। তবে শুরুতে বাংলাদেশ দলের সুদর্শন পেসার নাকি পাত্তাই পাননি নাঈমার কাছে। নাঈমার ছোটবোনের জন্মদিনে তাঁদের সম্পর্কটা শুরু হয়। এরপর একে কে কেটে গেছে ৭ বছর।অবশেষে দুজনে গাঁটছাড়া বাঁধলেন।

বছরখানেক আগেই ঘরোয়াভাবে তাসকিন-নাঈমার আংটি বদল অনুষ্ঠিত হয়। তবে বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র তাসকিন আহমেদের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। দক্ষিণ আফ্রিকা সফর শেষে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকায় ফিরেছেন তাসকিন। ঢাকায় পা রাখার ১২ ঘণ্টা যেতে না যেতেই শুভ কাজটা সেরে ফেললেন এই ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে