,

মালদ্বীপকে হারাল বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : তাজিকিস্তানকে রুখে দেওয়ার আত্মবিশ্বাস, মালদ্বীপকে সাফ চ্যাম্পিয়নপে হারানোর অভিজ্ঞতা শেষ মুহূর্তে কাজে লাগাল বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে মাহবুব হোসেন রক্সির দল।
তাজিকিস্তানের দুশানবের রিপাবলিক সেন্ট্রাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের ৯০তম মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় বাংলাদেশ। এ গোলেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন জাফররা।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ১০-০ গোলে উড়িয়ে দেওয়া উজবেকিস্তান এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কার সঙ্গে ২-২ ড্র করেছিল মালদ্বীপ।

গত সাফ চ্যাম্পিয়নশিপের রানার্সআপ হওয়ার পথে মালদ্বীপকে ২-০ গোলে হারিয়েছিল যুবারা। ভুটানের ওই সাফল্য দুশানবেতে পুনরাবৃত্তির লক্ষ্য দিল জাফর-বাদশাদের। শেষ মুহূর্তে তা পূরণ হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে