,

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায়  মাদক ব্যবসায়ী ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে  আত্মসমর্পণ করলেন ১৫ মাদক ব্যবসায়ী। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এসে তার কাছে আত্মসমর্পণ করেন তারা।

আত্মসমর্পণকারীরা সবাই সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাসিন্দা। ওই ইউনিয়নের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আত্মসমর্পণ করেন তারা।

জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, আত্মসমর্পণকারীরা এখন থেকে আর মাদকের সঙ্গে যুক্ত হবেন না বলে অঙ্গীকার করেছেন। এদের মতো যারা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন পুলিশ তাদেরকে স্বাগত জানাবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে