,

‘ভেবেচিন্তে’ মদপান করবেন ইংলিশ ক্রিকেটাররা

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন অ্যাশেজ সফরে ইংল্যান্ড দলের ক্রিকেটাররা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে মদ্যপান করবেন বলে কথা দিয়েছেন। ইংল্যান্ড দলের কোচ ট্রেভর বেইলিস সাংবাদিকদের সে রকমটাই জানিয়েছেন।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ড যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলছিল, তখন ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে একটি অপ্রীতিকর ঘটনার পর গ্রেপ্তার হয়েছিলেন তারকা ক্রিকেটার বেন স্টোকস।

ইংল্যান্ডের কোচ বলেন, ‘দুটো ম্যাচের মধ্যে সময়টায় মদ্যপান না-করাটাই সমীচীন বলে আমি মনে করি।’ তবে তিনি সেই সঙ্গেই স্পষ্ট করে দিয়েছেন, ক্রিকেটারদের মদ্যপানের ওপর কোনও ‘কারফিউ’ জারি করা হয়নি। তারা নিজে থেকেই কথা দিয়েছেন, বুঝেশুনে পান করবেন।

অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে ইংলিশ ক্যাপ্টেন জো রুটও দাবি করেছিলেন, তাদের দলে কোনও ‘ড্রিঙ্কিং কালচার’ নেই।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ শুরু হচ্ছে আগামী ২৩শে নভেম্বর থেকে।

-স্পোর্টস ডেস্ক

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে