সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরেই জাদু দেখালেন নেইমার, নকআউট পর্বে পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞার কারণে আগের ম্যাচে মাঠের বাইরে ছিলেন। চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই জ্বলে উঠলেন। তার দুর্দান্ত পারফর্মেন্সের সঙ্গে কুরজাওয়ার হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে উনাই এমেরির দল। মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে বেলজিয়ামের দল আন্ডারলেখটকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে পিএসজি। শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল দলটি। কাভানির বাড়ানো বলে ডি-বক্স থেকে নেইমারের শট ফিতিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। ম্যাচের ১৮ মিনিটে নেইমারের ফ্লিক থেকে এমবাপের শটও ফিরিয়ে দেন গোলরক্ষক।

একের পর এক আক্রমণের পর অবশেষে সাফল্যের দেখা পায় ম্যাচের ৩০ মিনিটে। নেইমারের কাটব্যাক থেকে এমবাপের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে জালে পাঠান ইতালিয়ান মিডফিল্ডার ভেরাত্তি। প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত গোলে ব্যবধান দিগুণ করেন নেইমার। কর্নার থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে থেকে জোরালো শটে জালে পাঠান ব্রাজিলের এই ফরোয়ার্ড।

বিরতির পর আবারও চলে নেইমার ম্যাজিক। তবে এবার নিজে কোন গোল করেননি ব্রাজিলিয়ান এই তারকা। দলের বাকি তিন গোলে রাখেন অবদান। ম্যাচের ৫৩ মিনিটে ডি-বক্সের বেশ বাইরে থেকে নেইমারের ফ্রি-কিক পোস্টে লেগলে ফিরতি বল জালে পাঠান ফরাসি ডিফেন্ডার কুরজাওয়া।

ম্যাচের ৭২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন কুরজাওয়া। ডান দিকে স্বদেশি দানি আলভেসকে উঁচু করে বল বাড়িয়েছিলেন নেইমার। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের ক্রস থেকে ফাঁকায় বল পেয়ে ডাইভিং হেডে জালে পাঠান কুরজাওয়া। ছয় মিনিট পর নিজের হ্যাটট্রিক পূরণ করেন কুরজাওয়া। ডি মারিয়ার পা হয়ে বল পেয়ে ডি-বক্সের বাঁ-দিক থেকে ঠাণ্ডা মাথায় নিচু শটে জালে পাঠান এই ডিফেন্ডার।

বাকি সময় আর কোন গোল না হলে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে নেইমার- ডি মারিয়ারা। এ জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার আগে নক আউট পর্ব নিশ্চিত করলো পিএসজি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা