,

ব্রাহ্মণবাড়িয়ার কর অঞ্চল-১৭ সার্কেলের শ্রেষ্ঠ করদাতা হলেন জুয়েল শিকদার

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কর অঞ্চল-১৭ সার্কেলের শ্রেষ্ঠ করদাতা হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মোঃ জুয়েল শিকদার। জাতীয় রাজস্ব বোর্ডের কুমিল্লা কর অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ কর অঞ্চল-১৭ সার্কেলের অধীনে তরুন শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে আশুগঞ্জ উপজেলা শহরের কলাবাগানে কর অঞ্চল সার্কেল অফিসে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা তাকে জানিয়েছেন কর সার্কেল-১৭ (আশুগঞ্জ) এর অতিরিক্ত সহকারী কমিশনার শরীফুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, নাসিরনগর, বিজয়নগর, নবীনগর, বাঞ্চারামপুর উপজেলা নিয়ে আশুগঞ্জ কর অঞ্চল-১৭সার্কেল গঠিত হয়েছে। আর এ ৫টি উপজেলায় ২০১৬-২০১৭ অর্থ বছরের তরুন করদাতা হিসেবে শ্রেষ্ঠ কর দাতা হয়েছেন মোঃ জুয়েল শিকাদর।
আগামী ৮ নভেম্বর বুধবার কুমিল্লায় হোটেল নুরজাহানে কুমিল্লা কর অঞ্চলের সবোর্চ্চ কর দাতাদের পুরস্কার প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে রেল মন্ত্রী মুজিবুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবোর্চ্চ কর দাতাদের সম্মানণা ও ক্রেষ্ট প্রদান করবেন বলে জানিয়েছেন কর অঞ্চলের কর্মকর্তারা।
মোঃ জুয়েল শিকদার আশুগঞ্জ উপজেলার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফয়সাল কনষ্ট্রাকশনের সত্ত্বাধীকারী। তিনি উপজেলার সোহাগপুর গ্রামের শিকদার বাড়ির কৃতি সন্তান। বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এ ছাড়াও তিনি আশুগঞ্জের নানা সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে