সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে আওয়ামীলীগ নেতা আব্দুল গফুর ও আব্দুল্লাহ স্বরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল গফুর মিঞা ও আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবু আব্দুল্লাহ স্বরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করেছে উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোঃ মোবারক আলী চৌধূরী, হেবজুল বারি, নাছির মিয়া, জিয়াউল করিম খাঁন সাজু, গিয়াস উদ্দিন বাদল, সালাহ উদ্দিন, মোশারফ হোসেন মুন্সি, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ূব খান, তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসাইন, শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু সায়েদ লাল মিয়া, আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহানা বেগম, উপজেলা যুবলীগ নেতা আতাউর রহমান কবীর, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি, তানভীর আজাহারসহ আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বরণ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর মিয়া ও ডাঃ আবু আব্দুল্লাহ ছিলেন দলের নিবেদিত প্রাণ। মৃত্যুর আগপর্যন্ত দলের জন্য তারা নিঃস্বার্থ্য ভাবে কাজ করেছেন।
আলোচনা সভা শেষে আওয়ামীলীগ নেতা আব্দুল গফুর মিঞা ও আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবু আব্দুল্লাহ স্বরণে মিলাদ মাহফিল পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম আশুগঞ্জ বাজার মাদ্রাসার মুতামিম মুফতি উবায়দুল্লাহ।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা