,

রংপুর রাইডার্সের জন্য দোয়া চাইলেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : কী ছিল না রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন ও প্লেয়ারস পরিচিতি অনুষ্ঠানে। লেজার শো, ফ্যাশন শো এবং প্লেয়ারস অডিও ভিজ্যুয়াল থেকে শুরু করে ছিল শূন্য ব্যান্ড দলের সঙ্গীতানুষ্ঠানও।

এমনই এক জমকালো অনুষ্ঠানের এক পর্যায়ে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মঞ্চে উঠে বললেন, ‘আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো খেলা উপহার দিতে পারি। ’ পাশাপাশি অনুশীলনে সকল ধরনের সহযোগিতার জন্য রংপুর রাইডার্স ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান ম্যাশ।

সোমবার আয়োজিত ‘মিট দ্য রাইডার্স’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন এবং সিইও ইশতিয়াক সাদেক সহ ফ্র্যাঞ্চাজি ও বসুন্ধরা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা।

চেয়ারম্যান মোস্তফা আজাদ বলেন, ‘আমরা একটি রোমাঞ্চকর দল গঠন করেছি এবং আশা করি রোমাঞ্চকর খেলা উপহার দিতে পারবো। আপনারা জানেন ট্যালেন্ট ক্রিকেটার খুঁজে বের করতে আমরা ইতোমধ্যেই রাইডার্স হান্ট কর্মসূচি নিয়েছি। শুধু তাই নয়, এবার বন্যায় ক্ষতিগ্রস্থ রংপুরের সহায়-সম্বলহীন মানুষের মাঝে আমরা ত্রাণ বিতরণ করেছি। ‘

সিইও ইশতিয়াক সাদেক নিজ বক্তব্যে বলেন, ‘আমরা চেষ্টা করেছি সকলের মন জয় করতে এবং পেরেছি। আমরা আমাদের সমর্থকদের কাছ থেকে বেশ উৎসাহ পেয়েছি। আশা করছি আমরা আপনাদের জয় উপহার দিতে পারবো।’

আর কোচের বক্তব্যে টম মুডি জানান, ‘রংপুর রাইডার্সের হয়ে কাজ করা আমার জন্য বাড়তি সুবিধা। আমি আমার ফ্র্যাঞ্চাজির সকলকে ধন্যবাদ জানাই এমন সুশৃঙ্খল একটি দল গঠন করে তার সঠিক পরিচালনার জন্য। টুর্নামেন্টে আমরা আকর্ষণীয় ক্রিকেট উপহার দিতে চেষ্টা করবো। ‘

অনুষ্ঠানের এক পর্যায়ে ক্রিকেট ভক্তদের জন্য রংপুর রাইডার্সের বিশেষায়িত অ্যান্ড্রয়েড গেমস ‘ক্রিকেট স্টার’র সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে