,

ব্রাহ্মণবাড়িয়ায় স্যানিটেশন মাস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় সুর স¤্রাট আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সুঃস্থ ও সুন্দর জীবনের প্রথম ও প্রধান শর্ত হলো পরিচ্ছন্নতা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খাবারের আগে অবশ্যই ভাল করে হাত ধুতে হবে। এছাড়াও বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে।

সব সময় পরিচ্ছন্ন থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী সুমন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, এ,এস,পি (হেডকোয়ার্টার) মোঃ আবু সাঈদ প্রমূখ।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে