,

ফেদেরারের ৯৫তম শিরোপা

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে সুইস ইনডোরের অষ্টম শিরোপা জিতলেন ফেভারিট রজার ফেদেরার। রোববার হুয়ান মার্টিন ডেল পত্রোকে ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৩ সেটে হারিয়েছেন এই সুইস টেনিস তারকা। এই জয়ে তিনি মৌসুম শেষে রাফায়েল নাদালকে সরিয়ে এক নাম্বারে আসার পথে অনেকটাই এগিয়ে গেলেন।

৩৬ বছর বয়সী ফেদেরার দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছেন তার ক্যারিয়ারের ৯৫তম এটিপি শিরোপা। তাতে সর্বকালের সেরা টেনিস তারকাদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইভান লেন্ডলকে (৯৪) পেছনে ফেলেছেন তিনি। এখন ফেদেরারের সামনে ১০৯টি এটিপি শিরোপা নিয়ে কেবল জিমি কনারস।

বাসেল ফাইনালে হুয়ান মার্টিন ডেল পত্রোর বিপক্ষে এবারই প্রথমবারের মত জিতলেন ফেদেরার। এর আগে, ২০১২ এবং ২০১৩ সালে দুইবারই মুখোমুখি দেখায় আর্জেন্টাইন টেনিস তারকার কাছে হেরেছিলেন তিনি।

দিন কয়েক আগেই সাংহাই মাস্টার্সে রাফায়েল নাদালকে হারিয়েছেন ফেদেরার। ১৯ বারের গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা চলতি মৌসুমে এ নিয়ে সাতটি শিরোপা জিতলেন।

হুয়ান মার্টিন ডেল পত্রোকে হারানোর পর সুইস এই টেনিস কিংবদন্তী প্রতিপক্ষের প্রশংসা করে বলেন, ‘হুয়ান মার্টিনকে অভিনন্দন। ইউএস ওপেন (কোয়ার্টার ফাইনালে ফেদেরারকে হারান) থেকে তোমার দারুণ সময় কাটছিল, তার আগেও। আমার তো মনে হয়, প্রতি সপ্তাহেই যদি তোমার বিপক্ষে এমন খেলতে পারতাম! ভবিষ্যতে এভাবে খেলা কঠিন হবে আমার জন্য।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে