,

এগিয়ে গিয়েও হারল রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক :শুরুতে এগিয়ে গিয়েও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। কাতালান ক্লাব জিরোনার মাঠে ২-১ গোলে হেরে গেছে জিনেদিন জিদানের দল।

লা লিগায় এই হারে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে তারা এগিয়ে থাকল ৮ পয়েন্ট।

রোববার জিরোনার মাঠে ম্যাচের দ্বাদশ মিনিটেই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। গোল করে অতিথিদের লিড এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার ইসকো। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরে জিরোনা। স্বাগতিকরা ৫ মিনিটেই মধ্যে করে দুই গোল! ৫৪ মিনিটে গোল করে সমতা ফেরান ক্রিস স্টুয়ানি। ৫৮ মিনিটে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন পোর্তো।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে