,

হারের বৃত্তে রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : এমনিতে স্পেনে কাতালোনিয়া স্বাধীনতার প্রশ্নে রাজনীতিকভাবে দেশটিতে উত্তাপ বিরাজ করছে। এমন উত্তেজনার মধ্যেই রিয়াল গিয়েছিল খেলতে কাতালান দল জিরানোর বিপক্ষে। এমন পরিস্থিতির মধ্যে আবার রিয়াল ভক্তদের জন্য দুঃসংবাদ হলো। তাদের মত পুচঁকে দলটির বিপক্ষে হারতে হয়েছে ২-১ গোলে। লা লীগার বর্তমান চ্যাম্পিয়নরা এই হারে শিরোপা ধরে রাখার দৌড়ে ভালোভাবেই পিছিয়ে গেল।

রবিবার ম্যাচে হারের কারণে শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল। ১০ ম্যাচে ২০পয়েন্ট নিয়ে টেবিলে তিনে অবস্থান রিয়ালের।এতে শীর্ষে থাকা বার্সার সাথে পয়েন্ট ব্যবধান ৮ দাড়ালো। বার্সেলোনা ২৮ পয়েন্টে এক নম্বরে। ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভ্যালেন্সিয়া, রিয়ালের সমান পয়েন্ট নিয়েও গোলব্যবধানে পিছিয়ে থেকে চার নম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদ।

প্রথমার্ধ এগিয়ে যায় রিয়াল। ১২ মিনিটে ইসকোর গোলে স্বস্তিতে প্রথমার্ধ শেষ করে তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে হঠাৎ করে জিরোনার দর্শকদের উল্লাসে মাতান ক্রিস্টিয়ান স্টুয়ানি। ৫৪ মিনিটে স্বাগতিকরা ফেরায় সমতা। রিয়াল আরও নিস্তব্ধ হয়ে যায় চার মিনিট পর। ৮৭ বছরের ক্লাব ইতিহাসে বিশাল অর্জনের পথে একধাপ এগিয়ে যায় জিরোনা। ৫৮ মিনিটে পোর্তুর ওই গোলে রচনা হয় তাদের ঐতিহাসিক জয়।

লা লিগার এই মৌসুমে রিয়ালের এটি দ্বিতীয় হার। গত মাসে রিয়াল বেতিসের বিপক্ষে নিজ মাঠে ১-০ গোলে হেরেছিল জিনেদিন জিদানের দল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে