,

‘বন্ধুদের’ দেখতে বার্সেলোনায় নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : ঠিকানা বদলে গেছে; কিন্তু বদলায়নি সম্পর্ক ও ভালোবাসা। ফুরসত পেতেই তাই বার্সেলোনায় ছুটে এলেন নেইমার। রোববার কাতালান রাজধানীতে প্রিয় বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এই ব্রাজিলিয়ান তারকা।

চলতি মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। রোববার হালকা অনুশীলন করে বার্সা। এসময় কাতালান ক্লাবটির খেলোয়াড় অনুশীলনে এক পরিচিত মুখের দেখা পায়। তিনি আর কেউ নন; নেইমার।

শুক্রবার রাতে নিসের বিপক্ষে ফরাসি লিগের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি। নিষেধাজ্ঞার কারণে ম্যাচটিতে খেলতে পারনেনি নেইমার। এই সুযোগে বার্সেলোনা থেকে সাবেক সতীর্থদের সঙ্গে কিছুটা সময় কাটাতে স্পেনে ছুটে আসেন নেইমার।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে অলিম্পিয়াকোসের মাঠে খেলবে বার্সেলোনা। অন্যদিকে পিএসজি খেলবে আন্ডারলেখটের বিপক্ষে। সেই ম্যাচ নিয়েই ব্যস্ত হয়ে পড়বেন লিওনেল মেসি এবং নেইমাররা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে