,

৯ ছক্কা ৭ চারে মিলারের বিশ্বরেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি যারাই দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন কেনো মিলারের নামের আগে বিশেষণ ‘কিলার’ যুক্ত করা হয়েছে। অবিশ্বাস্য, দুর্দান্ত, অকল্পনীয় সব বিশেষণ যুক্ত করা যায় সফরকারীদের বিপক্ষে তার ৩৫ বলে সেঞ্চুরিময় ইনিংসটি দেখে। মূলত তার ব্যাটিংয়ের ওপর ভর করে বাংলাদেশকে ২২৫ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এমনিতেই দক্ষিণ আফ্রিকায় মোটেও ভালো নেই বাংলাদেশ। ‍বৃহস্পতিবার চলমান ম্যাচটি বাদে ইতোমধ্যে টেস্ট-ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে সফরকারীরা। তাই সান্ত্বনা স্বরূপ হলেও আজকের ম্যাচটিতে জয়ের বিকল্প ভাবছেনা সাকিবরা। এমন সমীকরণ নিয়েই পচেফস্ট্রমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ।

কিন্তু কি থেকে কি হয়ে গেলো টেরই পেলেন না অধিনায়াক সাকিব। টাইগার বোলারদের খরুচে বোলিংয়ের কারণে শেষ বড় সংগ্রহ করে স্বাগতিকরা। ম্যাচটিতে হাশিম আমলার ৮৫ রান ছাড়াও মাত্র ৩৫ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান মিলার। এটি টি-২০ ক্রিকেটে সর্বনিম্ম বলে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডও। নিজেদের পাহাড়াসম সংগ্রহের দিনে মিলারের এই সেঞ্চুরিটি সাজানো ছিল ৭ চার ও ৯ ছক্কায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে