,

এলিট ক্লাবে ইব্রার সঙ্গী হিগুয়েইন

news-image

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান লিগের ম্যাচে শনিবার রাতে এসি মিলানকে ২-০ গোলে পরাজিত করেছে জুভেন্টাস। দলের হয়ে দুটি গোলই করেন গঞ্জালো হিগুয়েইন। জোড়া গোলের দিনে দারুণ এক কীর্তি গড়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

জুভেন্টাসের হয়ে প্রথম গোলটি করার মধ্য দিয়ে ইতালিয়ান লিগে গোলের সেঞ্চুরি পূর্ণ করেন হিগুয়েইন। এরপর সংখ্যাটিকে ১০১-এ উন্নীত করেন তিনি। একবিংশ শতাব্দীতে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের দুটি লিগে গোলের সেঞ্চুরি করার কীর্তি গড়েন হিগুয়েইন। একবিংশ শতাব্দীতে প্রথম এই কীর্তি গড়েন জ্লাতান ইব্রাহিমোভিচ।

রিয়াল মাদ্রিদের হয়ে সাত মৌসুমে খেলে ১০৭ গোল করেন হিগুয়েইন। সেই তুলনায় ইতালিতে আরো দারুণ ফর্মে রয়েছেন এই আর্জেন্টাইন তারকা। ইতালিয়ান লিগে পাঁচ মৌসুমেই গোলের সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন হিগুয়েইন।

ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা খেলোয়াড় ইব্রাহিমোভিচ ইতালিয়ান লিগ এবং ফরাসি লিগে গোলের সেঞ্চুরি করেছেন। ইতালিয়ান লিগের তিন শীর্ষ ক্লাব জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানের হয়ে ১২২ গোল করেছেন ইব্রা। অন্যদিকে ফরাসি লিগের দল পিএসজির হয়ে করেন ১১৩ গোল।

ইব্রা ও হিগুয়েইনের সঙ্গে এলিট ক্লাবে যোগ দেয়ার দ্বারপ্রান্তে রয়েছেন এডিনসন কাভানি। ইব্রার একসময়কার সতীর্থ কাভানি আর একবার প্রতিপক্ষের জার খুঁজে পেলেই ইতালিয়ান লিগে গোলের সেঞ্চুরি পূর্ণ হবে তার। পিএসজির উরুগুইয়ান ফরোয়ার্ড এর আগে ইতালিয়ান লিগে করেছেন ১২২ গোল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে