,

বাংলাদেশ একাদশে কি পরিবর্তন আসছে?

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে এর আগে সবকটি ম্যাচেই চরম হতাশ করেছে বাংলাদেশ। বলার মতো কিছুটা লড়াই করেছে তারা প্রথম টি-টোয়েন্টিতে। সে ম্যাচে ২০ রানে হেরেছে সাকিব-মুশফিকরা। আজ পচেফস্ট্রুমে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে লালা-সবুজের দল। এ ম্যাচে কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে। আর এই ম্যাচের বাংলাদেশ একাদশে কিছু পরিবর্তন আসছে বলে শোনা যাচ্ছে।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচে একজন বোলার কম নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে শফিউল ইসলাম ও তাসকিন আহমেদের মধ্যে একজনকে জায়গা হারাতে হতে পারে। এ দুজনেই প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে একেবারেই ব্যর্থ হয়েছেন। তাই একাদশে ফিরতে পারেন অলরাউন্ডার নাসির হোসেন।

অধিনায়ক সাকিব আল হাসানও নাকি একজন ব্যাটসম্যান বেশি নিয়ে মাঠে নামতে চান আজকের ম্যাচে। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে শুধু সফল হয়েছেন দুজন ব্যাটসম্যান—ওপেনার সৌম্য সরকার ও সাইফুদ্দিন। এ ছাড়া অন্যরা একরকম ব্যর্থই হয়েছেন।

এর আগে সিরিজের দুই টেস্টের দুটিতেই হেরে যায় বাংলাদেশ। হাতাশ করেছে ওয়ানডেতেও, হোয়াইটওয়াশ হয়েছে। তাই আজকের ম্যাচে সাফল্য পেতে মরিয়া হয়ে মাঠে নামবে সাকিব বাহিনী। তাই একাদশেও পরিবর্তন আসতে পারে।

পচেফস্ট্রুমে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

সম্ভ্যাব্য বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম ও রুবেল হাসেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে