সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় এড. সিরাজুল হকের মৃত্যু বার্ষিকী পালিত

news-image

আনোয়ার হোসেন উজ্জল, আখাউড়া : আখাউড়ায় বরেণ্য আইনজীবি, সংবিধান প্রণেতাদের অন্যতম মরহুম এড. সিরাজুল হকের ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আখাউড়া পৌরসভার উদ্যোগে আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু সমাবেশ, আলোচনা সভা, শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ, বক্তব্য শুনে উত্তর দেয়া ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম সিরাজুল হকের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পৌর মেয়র তাকজিল খফিলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য এড. ফজিলাতুন নেছা বাপ্পি। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো: আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছ্জ্জুামান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাঈদ মিয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসন তরফদার প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো: সেলিম ভূইয়া, মো: মনির হোসেন বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান পিওয়া আক্তার, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামাল ভূইয়া, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ স্বপন ভূইয়া, দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জালাল উদ্দিন, পৌর কাউন্সিলর কাজী নাছির উদ্দিন খাদেম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ, সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা