,

লোকাল ট্রেনে আখাউড়ায় রেলপথমন্ত্রী

news-image

লোকাল ট্রেনে চড়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ভ্রমণ করেছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ওঠেন তিনি।
আখাউড়ায় পৌঁছান দুপুর ১২টা ৫০ মিনিটে। অবশ্য ট্রেনে মন্ত্রীর জন্য বিশেষ একটি বগি যুক্ত করা হয়।

এই ভ্রমণ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘এর একটি কারণ রয়েছে। যাত্রীরা কিভাবে এসব ট্রেনে চলাচল করে, ট্রেনগুলোর সেবা কেমন, তা দেখতেই আমি এ ট্রেনে চড়েছি। তাতে আমার কাছে মনে হয়েছে, রেলে যাত্রীসেবার মান বেড়েছে। ’

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় রোটারি ক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মন্ত্রী। সেখানে যেতেই মন্ত্রী আখাউড়ায় যান। গতকাল দুপুর দেড়টার দিকে মন্ত্রী আখাউড়া স্থলবন্দর অতিক্রম করেন। আজ শনিবার একই সীমান্ত দিয়ে মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

মন্ত্রীকে আখাউড়ায় স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে