,

একজন বেন স্টোকস কিংবা হার্দিক পাণ্ডিয়া পেতে যাচ্ছে বাংলাদেশ

news-image

ক্রিকেটের দুই পরাশক্তি ভারত এবং ইংল্যান্ড তাদের দুজন ক্রিকেটারকে নিয়ে বেশ গর্ব করতে পারে। নিঃসন্দেহে সেই দুজন হলেন হার্দিক পাণ্ডিয়া এবং বেন স্টোকস।

সময়ের সেরা অল-রাউন্ডারদের অন্যতম। আরও নির্দিষ্ট করে বললে পেস বোলিং অল-রাউন্ডার। ক্রিকেট বিশ্বে এমন অল-রাউন্ডারদের সংখ্যা খুব বেশি নয়। যারা বল হাতে ঝড় তুলবে আর ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের দুমড়ে দেবে তাদের একজন হতে যাচ্ছেন বাংলাদেশের মোহাম্মদ সাইফউদ্দিন।

২০ বছর বয়সী এই তরুণ পেস বোলিং অল-রাউন্ডার অনেকদিন ধরেই আলোচনায় আছেন। তবে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নিজেকে জানান দিলেন আবারও। তবে ওপেনার সৌম্য সরকারের নান্দনিক ব্যাটিং শৈলীর কাছে ৭ নম্বরে নেমে সাইফের ২৭ বলে ৩ চার ১ ছক্কায় অপরাজিত ৩৯ রানের ইনিংসটা অনেকটাই ঢাকা পড়ে গেছে। কিন্তু তাই বলে কেউ ভুলে যাননি ফেনীর এই তরুণকে।

মাত্র তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেছেন।

৩ ম্যাচের ২ ইনিংসে তার ব্যাটিং গড় ৪৫! গতকাল রাতের ৩৯* রানের ইনিংসটি এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সর্বোচ্চ। ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাটে বিধ্বংসী ডি ভিলিয়ার্সের স্ট্রাইক রেট যেখানে ১৩৫.১৮ সেখানে তার স্ট্রাইক রেট ১৪০.৬২! সাইফের আরও একটি গুণ প্রকাশিত হয়েছে গতকাল। প্রচণ্ড চাপের মধ্যে ব্যাট করতে ওস্তাদ তিনি!

সৌম্যর বিদায়ের পর কার্যত ধস নেমেছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। সিনিয়র ক্রিকেটাররা সবাই আউট হওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন। দলীয় ১০১ রানে মাহমুদ উল্লাহ আউট হওয়ার পর কার্যত শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। সেখান থেকে দলকে ১৭৫ রানে পৌঁছে দেওয়ার পেছনে মূল কারিগর ছিলেন এই সাইফউদ্দিন। তার ৩৯ রানের ইনিংসটির মহিমা এখানেই।

বাংলাদেশের ক্রিকেটে এর আগে অনেক প্রতিভা এসেছে এবং পরিচর্যার অভাবে হারিয়ে গেছে। কোচ এবং টিম ম্যানেজম্যান্টের অন্তত এই পেস বোলিং অল-রাউন্ডারের প্রতি মনযোগী হওয়া উচিত। নিয়মিত এবং সঠিক পরিচর্যায় তাকে ধীরে ধীরে আরও ক্ষুরধার করে তোলা এখন সময়ের দাবি। তাহলেই একদিন ইংল্যান্ডের বেন স্টোকস কিংবা ভারতের হার্দিক পাণ্ডিয়ার মত সাইফউদ্দিনকে নিয়ে গর্ব করবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে