শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোকতাদির চৌধুরী এমপিকে জেলা ওয়ার্কার্স পার্টির অভিনন্দন

Robeul১০ম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ এ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ, নড়াইল-২ শেখ হাফিজুর রহমান, ঠাকুরগাঁও-৩ ইয়াসিন আলী, বরিশাল-৩ এ্যাড. টিপু সুলতান এবং রাশেদ খান মেনন-৮, ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ বিনা প্রতিদ্বন্দ্বিতা সহ ওয়ার্কার্স পার্টির মোট ৬ জন নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১৮ জন প্রার্থীর মধ্যে ৪ জন জোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করে ২ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায়, ২ জন নির্বাচনের মাধ্যমে এবং ২ জন হাতুড়ী প্রতিক নিয়ে জয় লাভ করেছে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে, জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান প্রতিরোধে এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বদ্ধপরিকর। ওয়ার্কার্স পার্টি মনে করে পার্টির নির্বাচিত ৬ জন সংসদ সদস্য জাতীয় সংসদের ভিতরে ও বাহিরে এদেশের মেহনতী মানুষের পক্ষে দাড়িয়ে সংগ্রাম অব্যাহত রাখবে। এবং এভাবেই একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করে তুলবে।
একই সাথে ওয়ার্কার্স পার্টির নির্বাচিত প্রতিনিধি সহ সকল বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য এড. কাজী মাসুদ আহমেদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আবু সাঈদ খান, যুবমৈত্রীর আহবায়ক এড. মোঃ নাসির, যুগ্ম আহবায়ক দীপক চৌধুরী বাপ্পী, নারী মুক্তি সংসদের সভাপতি ফজিলাতুন নাহার, সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, জাতীয় কৃষক সমিতির আহবায়ক ডা. বরকত হাজারী, যুগ্ম আহবায়ক মোঃ নাসির মিয়া, ছাত্রমৈত্রীর আহবায়ক ফরহাদুল ইসলাম পারভেজ ও যুগ্ম আহবায়ক বাছির মিয়া।
এদিকে অপর এক বিবৃতিতে জেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা করেন অসম্প্রদায়িক গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং জঙ্গীবাদী, মৌলবাদী গোষ্ঠির উত্থান প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা