,

নাসিরনগরে একদিনে  ৩ জনের মৃত্যু

news-image
আকতার হোসেন ভূঁইয়া ,নাসিরনগর :  নাসিরনগরে একদিনে   ৩ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে । লাশ ময়নাতদন্তের জন্য জেলা  সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুন্ডা  গ্রামের কাঠ মিস্ত্রিরী  হরিধন সাহাজী (৫৫) একেই গ্রামের হিরন মোল্লার বাড়িতে ঘরের কাজ করতে গিয়ে ওপর থেকে নিচে পড়ে মারা যায়। একই দিনে সন্ধ্যায় নাসিরপুর  গ্রামের সায়েদ মিয়ার মেয়ে রাবিনা বেগম (১৪) ইঁদুরের ঔষধ খেয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে । অন্যদিকে গোয়ালনগর গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে সাবিনা বেগম (১৫) বৃহস্পতিবার  রাতে পরিবারের অজান্তে  কীটনাশক পানে আত্মহত্যা করে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পৃথক সুরহতাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে আসে। লাশ পোস্টমর্টেমের জন্য আজ শুক্রবার  সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে  মর্গে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় পৃথক ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে