,

খুব শ্রীর্ঘই আখাউড়া-আগরতলা রেল পথের কাজ শুরু হবে-রেলমন্ত্রী 

news-image
বিশেষ প্রতিনিধি : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আগামী দুই মাসের মধ্যে প্রস্তাবিত আখাউড়া-আগরতলা রেললাইনের বাংলাদেশের অংশে কাজ শুরু হবে।  এ কাজের টেন্ডার ইতোমধ্যে ডাকা হয়েছে। টেন্ডার দেখে বড় কোনো সংস্থাকে দিলেই কাজ শুরু হয়ে যাবে। ভারতীয় অর্থায়ানে পরিচালিত হচ্ছে এ প্রকল্পের কাজ। ইতোমধ্যে বাংলাদেশ সরকার প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ পেয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) রোটারি ক্লাব অব আগরতলার উদ্যোগে আয়োজিত ভারত-বাংলাদেশ মৈত্রী অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা জানান মন্ত্রী। সফরে স্ত্রী হনুফা আক্তার রিক্তা ও তাদের সন্তানসহ ১১ জনের একটি প্রতিনিধি দল নিয়ে আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলায় আসেন তিনি।

রেলমন্ত্রী বলেন, অতীতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১২টি রেলওয়ে সংযোগ পথ ছিলো। ভারত ভাগ হয়ে পাকিস্তান হওয়ার পর সংযোগগুলো বন্ধ হয়ে যায়। ভারতের সাথে ওই ১২টি রেল সংযোগ আবারও চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, তিতাস ও ভৈরব নদীর ওপর দ্বিতীয় রেল সেতু নির্মিত হয়েছে। এই সেতু আগামী কিছু দিনের মধ্যে উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবার কথা রয়েছে।

রেলমন্ত্রীকে স্বাগত জানাতে আখাউড়া সীমান্তের ইন্টিগ্রেডেট চেকপোস্টে (আইসিপি) আগরতলায় নিয়োজিত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, দ্বিতীয় সচিব মোহাম্মদ ইকবাল হোসেনসহ রোটারি ক্লাব আগরতলার সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় আইসিপিতে আয়োজকদের তরফ থেকে রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে