আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে মাছ পাচারকালে আটক ২

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে মাছ পাচারকালে দুই যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আটক যুবকেরা হলো- মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগরের সাইদুল ইসলাম (২৫) ও মো: ইমরান (২৩)। এসময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন প্রজাতির ৪৫ কেজি মাছ জব্ধ করা হয়।

বিজিবি কর্ণেল বাজার ক্যাম্প সহকারী কমান্ডার নায়েক হুমায়ুন কবির বলেন, ভোর ৪টার সময় দুই যুবক ইটনা সীমান্ত দিয়ে মাছ নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে মাছ আটক করে। পরে আটককৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে মামলাসহ আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম