,

ছেলেদের সেরা হওয়ার শিক্ষা দিচ্ছেন রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সোমবার ফিফার বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি মৌসুমেও নিজের এই ধারাবাহিকতা ধরে রাখতে পরিশ্রম করা শুরু করেছেন রোনালদো।

রিয়াল মাদ্রিদের হয়ে গতবার স্প্যানিশ লা লিগা সহ উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতেন রোনালদো। এছাড়া গতবার মর্যাদার ইউরো শিরোপা তার হাত ধরেই জেতে পর্তুগাল। ফিফার কাছ থেকে বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড জেতার পর সন্তানদের সেরা হওয়ার শিক্ষা দেওয়া শুরু করেছেন পর্তুগিজ সুপারস্টার। বুধবার নিজের দুই সন্তানের সামনে অনুশীলন করার একটি ছবি সামাজিক যোগযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া ছবির ক্যাপশনে রোনালদো লেখেন, ‘আমার দুই সন্তানকে শিখাচ্ছি যে প্রতিভা, কাজ আর ত্যাগই ১ নম্বর হওয়ার একমাত্র পথ।’

বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র ছাড়া ইভা এবং মাতেও নামে আরও দুটি সন্তান রয়েছে রোনালদোর। বুধবার দুই ছেলে ক্রিস্টিয়ানো জুটিয়র ও মাতেওকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন রোনালদো। এই তিন সন্তান ছাড়াও রিয়াল মাদ্রিদ সুপারস্টারের চতুর্থ সন্তান আগমনের অপেক্ষায় রয়েছে। বান্ধবী জর্জিনা রদ্রিগেজের কোলেই রোনালদোর চতুর্থ সন্তান আসার অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে