,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর উপর নির্মানাধীন দ্বিতীয় রেলসেতুর পিলারে ফাটল পরিদর্শন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীর উপর নির্মণাধীন দ্বিতীয় রেলসেতুর ৮, ৯ ও ১০ এ ৩টি পিলারে ফাটলে দেখতে বৃহস্পতিবার দুপুরে সেতুটির পিলার এলাকা পরিদর্শন করেছেন সেতুটির প্রকল্পপরিচালক সহ কনসালটেন্ট বিভাগের লোকজন পরিদর্শন শেষে ভৈরব দ্বিতীয় রেলসেতুর প্রকল্প পরিচালক আব্দুল হাই বলেন, বেইজ পিলারের সাপোর্টিং ওয়ালে ফাটলের কারণে আতংকিত হওয়ার কোন কারন নেই। এখানে স্ট্রাকচারাল কোন ত্রুটিও নেই। ট্রেনের যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এতে কোন সমস্যা হবে না। সব ধরনের নির্মাণ কাজেই কংক্রিটের উপরের সারফেস ক্রেক বা ফাটল দেখা দেয়। মূল পিলারের ধারে কাছেও কোন ক্রেক বা ফাটল নেই।

এ সময় ভৈরব রেলসেতু প্রকল্পের কনসালটেন্ট বিভাগের প্রধান নারায়ন ঝা, সহকারী প্রকৌশলী দ্রুব জ্যোতি ভট্টচার্জ, প্রশান্ত, সহকারী প্রকৌশলী সিরাজ ও আব্দুল হাবিব এ সময়ে উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটির নির্মাণ কাজ ২০১৩ সালের ২৫ ডিসেম্বর শুরু করে ভারতের ইরকন ও এফকন জেভি নামের দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠান। সম্প্রতি নির্মাণ কাজ শেষ হয়ে উদ্বোধনের অপেক্ষায় আছে সেতুটি।

 

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে