,

আশুগঞ্জে হুসাইন মোহাম্মদ এরশাদের রোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছে আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি। ২৫ অক্টোবর বুধবার বিকেলে আড়াইসিধা ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ জিয়াউল হক মৃধা এমপি। ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোঃ খন্দকার কবীর আহম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জহিরুল হক মাষ্টার, সদস্য সচিব ম্যারাজ শিকদার, সরাইল জাতীয় পার্টির নেতা ফজলুল খক মৃধা, আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা ইসরাইল মিয়া, আশুগঞ্জ সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহজাহান খন্দকার, শরীফপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রতন মিয়া, লালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাছির মিয়া, তারুয়া ইউনিয়ন জাতীয় পার্টির সহ- সভাপতি আক্তার হোসেন, তালশহর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাছির মিয়া, বন্দর জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী কামাল চৌধুরী, আব্দুর রুফ, আড়াইসিধা ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক। বন্দর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেলাল মেম্বার, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব জামাল উদ্দিন সহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন মাওলানা মহিউদ্দিন। উক্ত মিলাদ মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক আজাদুর রহমান স্বপন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে