,

সাহিত্য সংষ্কৃতিচর্চায় প্রতিভার বিকাশ ঘটিয়ে শিশু কিশোরদের সুনাগরিক হতে হবে-সাংবাদিক মোহাম্মদ আরজু

news-image

ব্রাহ্মণবাড়িয়ার বিশিস্ট সাংবাদিক শিশু সংগঠক প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু বলেছেন, লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি ক্রীড়া চর্চার গুরুত্ব অপরিসীম । তিনি সাহিত্য সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত হয়ে প্রত্যেক শিশু কিশোরকে নিজেদের প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠার আহবান জানান।
তিনি ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মিলনাযতনে ম্যাটাডোর আয়োজিত দেশব্যাপী ম্যাটাডোর লিটল জিনিয়াস বাছাইয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। ম্যাটাডোর এর ব্রাহ্মণবাড়িয়া পরিবেশক তৌফিকুল ইসলাম রানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, ম্যাটাডোর এর সহকারী বিক্রয় ব্যবস্থাপক মাসুদ পারভেজ, জেষ্ঠ্য নির্বাহী কায়সার আহমেদ প্রমুখ।
ম্যাটাডোর আয়োজিত লিটল জিনিয়াস প্রতিযোগিতায় গত বৃহস্পতিবার সঙ্গীত অভিনয়, চিত্রাংকন, সৃজনশীল লেখনী বিষয়ে প্রতিযোগিতায় ৩ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে। ব্রাহ্মণবাড়িয়া থেকে বিজয়ীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে