,

ব্রাহ্মণবাড়িয়ায় খাদেমের আঘাতে মাজারের নারী ভক্তের মৃত্যু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাজারের খাদেমের লাথিসহ এলোপাথারি আঘাতে রাবেয়া খাতুন (৫০) নামে এক নারী ভক্তের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর বেলা উপজেলার খড়মপুর এলাকার শাহ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ প্রকাশ কল্লা শহীদের (রহ.) মাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রিংকু খাদেমকে আটক করেছে পুলিশ। তিনি খমড়পুর কল্লা শহীদ (রহ.) মাজারের খাদেম এবং একই এলাকার মৃত নুরুল ইসলাম খাদেমের ছেলে।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করেন ও বলেন, রাবেয়া খাতুন কল্লা শহীদ (রহ.) মাজারের একজন নারী ভক্ত ছিলেন। তিনি কয়েক বছর ধরে মাজারে থাকতেন। দুপুরে রিংকু ওই নারীকে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, কি কারণে রিংকু ওই নারীকে মেরেছেন সেটি এখনও স্পষ্ট করে জানা যায়নি। রিংকুকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে