আশুগঞ্জ বন্দরে পণ্য উঠানামা বন্ধ

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরে দুদিন ধরে বিরামহীন বৃষ্টির কারণে সব ধরনের পণ্য উঠানামা বন্ধ রয়েছে। আর বন্দরের কয়েক হাজার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বিপাকে পড়েছেন। বৃষ্টিতে তারা কাজ করতে পারছেন না।

আশুগঞ্জ বন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, হালকা ও ভারি বৃষ্টির কারণে আজ শনিবার সকালে আশুগঞ্জ বন্দর থেকে কোনো নৌযান ছেড়ে যায়নি। আশুগঞ্জ বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত রয়েছে। এ জন্য আশুগঞ্জ থেকে ছয়টি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

পরিদর্শক আরও বলেন, আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত এবং পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত আশুগঞ্জ বন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম