সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক’

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক। সব ধর্মের মানুষ তাদের নিজ-নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে পালন করবে এটাই বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা।

তিনি আজ মহানগর সার্বজনীন পূজা কমিটির বিজয়া সম্মিলনে প্রধান অতিথির বত্তব্যে এ কথা বলেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত এ সন্মিলনে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারি আর্চবিশপ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিছুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি, জয়ন্ত সেন দীপু, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভিক্ষু সুনন্দ প্রিয়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সস্পাদক অ্যাড. তাপস কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. শ্যামল কুমার রায়।

বক্তারা প্রতিকুলতা জয় করে বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রশংসা করে বলেন, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল, ধর্মনির্বিশেষে সব মানুষের অংশগ্রহণেই তা সম্ভব হয়েছিল। এই সম্মিলনই বাংলাদেশের প্রাণ, এই ধারা ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগরের দুর্গোৎসবে যে সব প্রতিমা, সাজসজ্জা ও স্মরণীকায় প্রথম স্থান থেকে দশম স্থান অর্জন করেছে তাদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিজয়া সম্মেলনের সূচনা হয়। সবশেষে সাংস্কৃতিক পর্বে মনোজ্ঞ নাট্যানুষ্ঠান পরিবেশন করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা