সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া কার্যালয়ে বসবেন শনিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিন মাস ছয় দিন পর শনিবার রাত ৮টায় তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অফিস করবেন।

দলের নেতা-কর্মী ও গুলশান কার্যালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন বলে জানা গেছে। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

চিকিৎসার জন্য গত ১৫ জুলাই খালেদা জিয়া লন্ডন যান। সেখানে ৯৪ দিন অবস্থানের পর গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। পরে গত বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালত এক লাখ টাকা মুচলেকায় তার জামিন দিয়ে বলেছেন, অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়া যাবে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চেয়ারপারসন লন্ডন থেকে দুই দিন আগে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। এখন তিনি অফিস করবেন এটাই স্বাভাবিক।’

দলের সাংগঠনিক বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি-না জানতে চাইলে তিনি জানান, চেয়ারপারসন কার্যালয়ে নিয়মিত বসা শুরু করলে দলের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হলে দলের সব বিষয়ে আলোচনা হবে।

শনিবার রাত ৮টায় গুলশান কার্যালয়ে বসবেন খালেদা জিয়া। কার্যালয়ে যাওয়ার পর রাতে দলের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশাজীবী তার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা