বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো বাঞ্ছারামপুরের তানিয়া

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্রামের বিয়ের বর কালাম মাথায় পাগড়ি পড়ে অপেক্ষায় ছিলো কবুল বলার জন্য।ঠিক এমন মূহুর্তে উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি)মো.আলমগীর হোসেন বিয়ে বাড়িতে ঝড়-বৃষ্টি আর দূর্যোগপূর্ণ আবহাওয়াকে তোয়াক্কা না করে আকষ্মিকভাবে বিয়ে বাড়িতে হাজির।বিষয়টি বুঝতে পেরে বর বেশে কালাম মারলো দৌড়!এক্কেবারে ডোবায় থাকা বৃষ্টির পানিতে কাঁদায় মাখামাখি।’-এমনই পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো আজ শুক্রবার সন্ধ্যার পর। বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত গ্রামে ৮ম শ্রেনীর ছাত্রী সুরভী আক্তার তানিয়ার বিয়ের দিন ধার্য্য ছিলো আজ।গোপনসূত্রে খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিয়ের আসরে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন।রক্ষা পায় ৮ম শ্রেনীর নাবালিকা তানিয়া।কনের পিতাকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে বিধিবর্হিভূত বিয়ের আয়োজন করায়। উল্লেখ্য,বিয়ের কনে তানিয়া দরিয়াদৌলত হাই স্কুলের ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী।