সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার থেকে কার্যালয়ে বসবেন খালেদা জিয়া

news-image

শনিবার থেকে গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যার ৭টার দিকে কার্যালয়ে বসার কথা রয়েছে তার। গুলশান কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রাতে দলীয় আইজীবীদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া। গত ১৯আক্টোবর আত্মসমর্পন করে জামিন পাওয়ার পর আদালত ত্যাগ করে চলে যাওয়ার পর আইজীবীদের হাতাহাতি নিয়ে একটি তদন্ত কমিটি করেছে আইনজীবীরা। সেই কমিটি নিয়েও কথা বলবেন তিনি।

টানা ৯৪ দিন চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান শেষে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই গত ১৮ অক্টোবর দেশে ফিরেছেন তিনি। গত ১৯আক্টোবর আদালতে আত্মসমর্পন করে জামিনও পেয়েছেন খালেদা জিয়া।

বিভিন্ন মামলা আইনগতভাবে মোকাবিলা করার পাশাপাশি এবার দলের প্রতি মনোযোগী হবেন সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘদিন তার অনুপস্থিতিতে দলের সাংগঠনিক অবস্থার খোঁজ খবর গুলশান কার্যালয়ে বসার পরই নেয়া শুরু করবেন তিনি।

জানা গেছে, আগামী সপ্তাহেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন খালেদা জিয়া। শারিরিক অবস্থা ভালো থাকলে চলতি সপ্তাহে জোটের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা