,

অসুস্থ আবেদুল হক আবেদকে দেখতে পুলিশ সুপার

news-image

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বার গতকাল শুক্রবার দুপুরে দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় শয্যাশায়ী দৈনিক আজকের হালচাল পত্রিকার প্রকাশক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য আবেদুল হক আবেদকে দেখতে তার মৌলভীপাড়াস্থ বাস ভবনে যান। এসময় তিনি আবেদুল হক আবেদ এর শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং তিনি তার পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান। তিনি দৃঢ় মনোবল, ধৈর্য্য নিয়ে যথাযথ চিকিৎসার পরামর্শ দেন এবং দ্রুত রোগ মুক্তি কামনা করেন।

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বার এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইনের সঙ্গে এসময়ে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু , সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, সাংবাদিক সফিকুল ইসলাম প্রমুখ।পুলিশ সুপারকে স্বাগত জানান দৈনিক হালচাল পত্রিকার নির্বাহী সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, বিশেষ প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম , প্রতিনিধি আব্দুল হান্নান সহ পরিবারের সদস্যরা।

পুলিশ সুপারের সঙ্গে কুশল বিনিময়কালে আবেদুল হক আবেদ তার অসুস্থতায় খোঁজ খবর নেয়ায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং রোগ মুক্তি কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য দৈনিক আজকের হালচাল পত্রিকার প্রকাশক সম্পাদক আবেদুল হক আবেদ জটিল রোগে দীর্ঘদিন যাবৎ অসুস্থ এবং গত তিন মাস যাবৎ বাড়িতে শয্যাশায়ী আছেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে