নিয়মতান্ত্রিক কর্মসূচিতে সীমাবদ্ধ আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক : টানা দ্বিতীয়বার ক্ষমতায় এসে রাজনৈতিক ইতিহাসে নজির স্থাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে দলটি। জাতীয় দিবসগুলো ছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে তেমন কোনো অনুষ্ঠান আয়োজন করতে দেখা যায় না। দলের স্থানীয় নেতাকর্মীদের সাথে বিশেষ প্রয়োজন ছাড়া যোগাযোগ রাখছেন না কেন্দ্রীয় নেতারা।
সরেজমিন এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা যায়, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে কেন্দ্রীয় পর্যায় থেকে প্রতিনিয়ত সভা, সেমিনার ও আলোচনা সভা করে আসছে কিন্তু জেলা বা উপজেলার কমিটিগুলো চাঙ্গা করার জন্য কোনো সভা সমাবেশের আয়োজন করা হয় না। মাঝে মধ্যে কেন্দ্রীয় নেতারা নিজ আসনে গেলে রাজনৈতিক মাঠ কিছুটা চাঙ্গা হয়। এমপি কিংবা মন্ত্রীরা ঢাকা ফিরে গেলে স্থানীয় নেতাদের আর খোঁজ খবর নেন না বলে অভিযোগ করছে অনেকে।
গত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের সময় ক্ষমতাসীন দলটি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ খুব ভালো ছিলো। বর্তমানে বিশেষ প্রয়োজন ছাড়া এখন আর তেমন ভাবে স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ রাখছেন না এমপি ও মন্ত্রীরা। গত দশম জাতীয় সংসদ নির্বাচনে সময় একই চিত্র দেখা যায়।
স্থানীয় নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন আসলে বড় বড় নেতা আমাদের মতো ছোট নেতাদের কাছে আসে। নির্বাচন চলে গেলে কিছু সংখ্যক নেতাকর্মী নিয়ে চলাফেরা করে। আর নির্বাচনে যারা ভোটের জন্য রাত জেগে ভোট পাহাড়া দেয় তাদের কোনো খবর নাই। এটাই রাজনীতির নিয়ম।
স্থানীয় নেতারা আরও বলেন, একুশে ফেব্রুয়ারী, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও ১৫ আগষ্ট ছাড়া বছরের বাকি দিনগুলো স্থানীয় নেতাকর্মীরা কী কার্যকম করছে খোঁজ নেন না কেউ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেতে হলে আওয়ামী লীগকে ২০০৮ সালের মতো মাঠে নামতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ের মাঠ কর্মীদের সাথে আরও যোগাযোগ বৃদ্ধি করতে হবে। তাদের মাধ্যমে রাজনৈতিক মাঠে নির্বাচনী হওয়া সৃষ্টি করতে হবে।
এ বিষয়ে সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। একাদশ নির্বাচন নিয়ে এখনো কোনো নতুন কমূসচি গ্রহণ করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে একাদশ নির্বাচনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন।











