,

ব্রাহ্মণবাড়িয়ায় দুই যুবকের মরদেহ উদ্ধার

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মেণবাড়িয়া জেলার সরাইল ও বিজয়নগর উপজেলা থেকে দুই যুবকের মরদেহ উদ্বার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চান্দুরা ইউনিয়নের ভিটি কালিসিমা গ্রামের একটি পুকুর থেকে হাত-পা বাধাঁ অবস্থায় অজ্ঞাত (৩৫) যুবকের এবং সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামে মেঘনা নদী থেকে বুধবার রাতে আল আমিন(৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্বার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানাযায় বিজয়নগরে ভিটি কালিসিমা গ্রামের একটি পুকুর থেকে হাত-পা বাধাঁ অবস্থায় অজ্ঞাত (৩৫) যুবকের নামপরিচয় পাওয়া না গেলেও সরাইল উপজেলারশাখাইতি গ্রামে মেঘনা নদী থেকে উদ্বার করা আল আমিন পেশায় একজন চাতাল শ্রমিক ছিলেন। পানিশ্বর বাজারের একটি চাতালকলে কর্মরত আল আমিন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামের হাসান আলীর ছেলে বলে জানা গেছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে ভিটিকালিসিমা এলাকার একটি পুকুরে এক অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সরাইল থানার অফিসার ইনর্চাজ মফিজ উদ্দিন ভুইয়া জানান, বুধবার বিকালে এলাকাবাসী মেঘনা নদীতে আল আমিনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পেরন করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে