সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি সামান্য মানুষ, দেশের জন্যই জীবন উৎসর্গ করেছি : খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আমি নিজেকে খুবই সামান্য একজন মানুষ মনে করি। এই দেশ ও জাতির স্বার্থে আমি জীবনের সীমিত শক্তি, মেধা ও জ্ঞানকে উৎসর্গ করে দিয়েছি।’

আজ বৃহস্পতিবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগ এনে দায়ের করা মামলায় আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী এভাবেই নিজের বক্তব্য তুলে ধরেন।

এদিন আংশিক বক্তব্য উপস্থাপন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি পরবর্তী সময়ে বাকি বক্তব্য শেষ করতে আদালতের কাছে আজকের মতো শুনানির মুলতবি প্রার্থনা করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৬ অক্টোবর পুনরায় শুনানির জন্য দিন নির্ধারণ করে দিয়েছেন।

এর আগে জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালতে আত্মসমর্পণ করে এক লাখ টাকার মুচলেকায় জামিন পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। এর পরই খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য শুরু করেন। তিনি সোয়া ঘণ্টারও বেশি সময় ধরে আদালতে তাঁর বক্তব্য উপস্থাপন করেন।

এ সময় খালেদা জিয়া এ মামলাকে বানোয়াট ও মিথ্যা বলে অভিহিত করেন। হয়রানি ও হেনস্তার জন্যই এ মামলা দেওয়া হয়েছে বলেও আদালতে অভিযোগ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন, এই মামলায় হয়রানির কারণে তাঁর ব্যক্তিগত জীবন ব্যহত হচ্ছে। এই মামলায় দুদক যে অভিযোগ এনেছে তাও স্ববিরোধিতায় পরিপূর্ণ। এটি দুদকের আইনের কর্তৃত্ব ও আওতার বাইরে।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে সাবেক প্রধানমন্ত্রী বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং পরে জামিন আবেদন করেন।

বিএনপির চেয়াপারসনের পক্ষে আদালতে জামিন আবেদন করেন ব্যারিস্টার জমির উদ্দীন সরকার। তিনি অসুস্থতার কারণ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে জামিন চান। অপরদিকে জামিনের বিরোধিতা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা