,

আখাউড়ায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় ২ বখাটের শাস্তি

news-image

আনোয়ার হোসেন উজ্জল, আখাউড়া : আখাউড়ায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে মো. সাইফুল ও মো. রুবেল নামে দুই বখাটেকে সালিশ ডেকে শাস্তি দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সালিশে তাদেরকে কানধরে উঠবস, শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়া ও আরো কখনো ছাত্রীদেরকে উত্যক্ত না করার অঙ্গীকার করানো হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মনিয়ন্দ এলাকার সাইফুল ও রুবেল নামে দুই যুবক মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় স্কুলগামী কয়েক ছাত্রীর উদ্দেশ্যে অশালীন কথা বলে। ওই ছাত্রীরা বিষয়টি মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের অতিথি শিক্ষক তকদির হোসেনকে অবহিত করে। তকদির হোসেন ঘটনার প্রতিবাদ করলে বখাটেরা তাকে লাঞ্ছিত করে।

পরে এ বিষয়ে বিদ্যালয়ে সালিশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া ও শিক্ষক ইকবাল হোসেন জানান, বিষয়টি সামাজিকভাবে মিটিয়ে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে