বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্হ হয়ে ফিরে এসেছেন মৌসুমী জনবান্ধব পুলিশ সুপারের কাছে

news-image

বিশেষ প্রতিনিধি : জন্মগত নয়, দূর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া পথশিশু ‘মৌসুমী” ঢাকায় উন্নত চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে এসেছে ।তার এই সুস্থতার পেছনে যার অবদান তিনি হলেন ব্রাহ্মণবাড়িয়ার মানবতার ফেরিওয়ালা খ্যাত, জনবান্ধব পুলিশ সুপার জনাব মিজানুর রহমান পিপিএম(বার)।

”আলোর পথে” সংগঠনের মাধ্যমে তিনি যখন মেীসুমীর খোঁজ পান, তখন তিনি বলেছিলেন, ”আমি তার মুখে হাসি দেখতে চায়। প্রয়োজন হলে বিদেশ থেকেও তাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে আনব যেন সে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারে।

গতকাল হাসপাতাল থেকে চিকিৎসা শেষে পুলিশ সুপার কার্যালয়ে জনাব মিজানুর রহমান পিপিএম (বার) এর সাথে দেখা করতে গেলে তিনি আবেগে-আপ্লত হন এবং তার মাথায় হাত রেখে বলেন, “মা তুমি অনেক বড় হও। বড় হয়ে মানুষের সেবা করো। আমরা পাশে আছি তোমার “। তিনি “আলোর পথ “ সংগঠনের সভাপতি হযরত আলীকে বলেন, মৌসুমীর পড়ালেখা স্বাভাবিক ভাবে চালিয়ে নেওয়ার জন্যে।

সেখানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার এডিশনাল এসপি জনাব ইকবাল হোসেন এবং সিনিয়র এএসপি জনাব আবু সাঈদ শামীম।তাঁরা মৌসুমীর দ্রুত সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উল্লেখ্য, “মৌসুমী” দু বছর আগে এক্সিডেন্টের ফলে পঙ্গু হয়ে গিয়েছিল। জনাব মিজানুর রহমান পিপিএম বারের সহায়তায় ঢাকার পঙ্গু হাসপাতাল ও সাভারে সি.আর.পি হাসপাতালে চিকিৎসা করায় এখন সে অনেকটা সুস্থ হয়েছে।ডাক্তাররা আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী ৩-৪ মাসের মধ্যে মৌসুমী পূর্বের ন্যায় চলাফেরা করতে পারবে।