সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফখরুলসহ ৪ জনকে বিমানবন্দরের ভেতরে থাকার অনুমতি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিমান থেকে অবতরণের পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪ জনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকার অনুমতি দেয়া হয়েছে।

বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা বুধবার দুপুরে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিমানবন্দররের ভেতরে থাকার জন্য বিএনপির ৮ সদস্যের একটি প্রতিনিধি দলের অনুমতি চাওয়া হয়েছিল। তবে বিমান কর্তৃপক্ষ ৪ জনকে অনুমতি দিয়েছেন। বিমান থেকে বেগম জিয়া অবতরণ করার তারা ম্যাডামকে অভ্যর্থনা জানিয়ে রিসিভ করবেন।

যাদেরকে বিমানবন্দরের থাকার অনুমতি দেয়া হয়েছে তারা হলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম, দেহরক্ষী মাসুদ রানা ও গুলশান কার্যালয়ের কর্মচারী জসিম।

ফিরোজ জানান, বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

অবশ্য খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছিলেন, বিকেল ৫টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপারসন ঢাকায় পৌঁছবেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা